কে হচ্ছেন মা শান্তি নিবাস বিজয় দিবস সিক্সে সাইট ৩য় আসর ক্রিকেট টুনাম এর চ্যাম্পিয়ন!
গেল টানা দুই আসরের চ্যাম্পিয়ন মাতৃভাষা সিক্সসার্স প্রথম রাউন্ড হতেই বিদায় নিয়েছে! আগামীকাল শুক্রবার বিকেল ৩ঃ৪৫ মিনিটে তৃতীয় আসরের ফাইনালের মধ্য দিয়ে নতুব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে এ আসর!
এবারের আসরে মোট ৮ টি দল অংশগ্রহন করেন। দুটি গ্রুপে বিভক্ত হয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠে সেমিফাইনালে। সেখান থেকে শীর্ষ ২ দল ফাইনাল এবং অন্য দুই দলকে নিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামীকাল বেলা ৩ ঘটিকায় তৃতীয় দল নির্ধারণী ম্যাচ ও বিকাল ৩ঃ৪৫ মিনিট হতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছেন মা শান্তি নিবাস এসোসিয়েশন। এ প্রসঙ্গে টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মা শান্তি নিবাস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এডঃ আবুল কালাম আজাদ বিজয়ের বাণীকে জানান, ইতিমধ্যে আমাদের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী খেলার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যে সুনামের সাথে পুরো টুর্নামেন্ট পরিচালনা করেছি এবং সকলের সহযোগীতায় ফাইনাল অবধি তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এদিকে ফাইনালে উত্তীর্ণ দু'দল বীর প্রতীক সিক্সসার্স ও বীর শ্রেষ্ঠ সিক্সসার্স এর অধিনায়ক নিরব হোসেন হৃদয় ও জাহিদ হাসান নিজ নিজ দলের বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশা প্রকাশ করেন। এবার দেখা যায় কার হাতে উঠে তৃতীয় আসরের চ্যাম্পিয়ণ ট্রফি!

No comments