Header Ads

Header ADS

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিজয়ের বাণী

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিজয়ের বাণী






আজ ১৬ই অক্টোবর, ২০১৮ ইং রোজ মঙ্গলবার মা শান্তি নিবাস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, গাজীপুর বারের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর সম্মানীত সভাপতি এডঃ মোঃ আবুল কালাম আজাদ স্যারের শুভ জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিজয়ের বাণী নিউজ পোর্টালের যাত্রা শুরু করা হয়।






অনুষ্ঠানে বিজয়ের বাণী নিউজ পোর্টালের সম্পাদক এডঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে দেওড়া মুদাফা সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, বিজয়ের বাণী নিউজ পোর্টালের উপদেষ্টা শাহিদা আকতার, পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, বিজয়ের বাণী নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক মাহিদুল ইসলাম মাহী, সহ নির্বাহী সম্পাদক আঃ কাইয়ূল, সোহেল রানা, সহ সম্পাদক মোশারফ হোসোন, আপন মাহামুদ, নিরব হোসেন হৃদয়, আল আমিন ও ফাইজুল ইসলাম, বার্তা সম্পাদক জাদিদ, মা শান্তি নিবাস এসোসিয়েশন এর নেতৃবৃন্দসহ দুই শতাধিক মেহমান উপস্থিত ছিলেন।




অনুষ্ঠানে কেক কেটে বিজয়ের বাণী নিউজ পোর্টালের শুভ উদ্বোধন শেষে আগত সকল মেহমানদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়। এ সময় এডঃ আবুল কালাম আজাদ স্যারের জন্মদিন উপলক্ষে সকলের পক্ষ হতে ফুলেল ভালোবাসায় সিক্ত হোন তিনি।


- নিজস্ব প্রতিবেদক

No comments

Powered by Blogger.