তৃতীয় আসরের চ্যাম্পিয়ন বীর প্রতীক সিক্সসার্স!
উল্লেখ্য ফাইনাল খেলা উপলক্ষে ৫ ওভারের খেলা ৭ ওভারের করা হয়। জবাবে ২ ইউকেট হারিয়ে ১ ওভার থাকতেই দলীয় অধিনায়ক জাহিদ ও অন্তরের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌছে যায় বীর প্রতীক। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় আবির হোসেন এর নেতৃত্বে বিজয়ী হয় বীর বিক্রম ক্রিকেটার্স। তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা উপলক্ষে মাঠের চার পাশে দর্শকে কানায় কানায় ভরে উঠে। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মা শান্তি নিবাস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এডঃ মোঃ আবুল কালাম আজাদ। উল্লেখ্য যে, আগামী ২৬ শে মার্চ মা শান্তি নিবাস স্বাধীনতা কাপে অংশ গ্রহন করবে অত্র টুনামেন্টের সেরা ২২ ক্রিকেটার।

No comments