Header Ads

Header ADS

বিজয় দিবস সিক্সে-সাইড ক্রিকেট টুনামেন্ট আয়োজনেঃ (মা শান্তি নিবাস এসোসিয়েশন)


মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় ২০১৮ সালেও টঙ্গীতে আলোড়ন সৃষ্টি করা সামাজিক ও শিক্ষামূলক সংগঠন মা শান্তি নিবাস এসোসিয়েশন এর উদ্যোগে অত্র এসোসিয়েশন এর সদস্যদের নিয়ে তৃতীয়বারের মত সিক্সে সাইড ক্রিকেট টুনামেন্ট ২০১৮ আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় মোট ৮টি টিম অংশগ্রহন করবে এবং মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ৮ঃ০০ হতে খেলা শুরু হয়ে বিকাল ৫ঃ০০ ঘটিকার মধ্যে প্রথম রাউন্ডের ১২টি খেলা পরিচালিত হবে। সিক্সে সাইড খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেক দলে খেলোয়ার সংখ্যা হবে ৬ জন, প্রত্যেক দল ব্যাটিং করার সুযোগ পাবে ৫ ওভার এব প্রতিটি খেলা ৪০ মিনিটের মধ্যে শেষ হবে। ইতিমধ্যে খেলা পরিচালনার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। টুনামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মা শান্তি নিবাস এসোসিয়েশন এর সম্মানীত সভাপতি এডঃ আবুল কালাম আজাদ বলেন, মূলত ক্রিকেট প্রতিভা অন্বেষণ, ক্রীড়াশীল মনমানসিকতা তৈরি, শীতকালীন খেলাধুলার প্রয়োজনীয়তা ও এসোসিয়েশন এর সদস্যদের একত্র করার প্রয়াসে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন। আশা করি সকলের সহযোগিতায় আমরা সফলভাবে এই টুর্নামেন্ট শেষ করতে পারবো ইনশাআল্লাহ।

-নিজস্ব প্রতিবেদক

No comments

Powered by Blogger.