প্রবীণ সমাজ সেবক ও মুদাফা পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব হানিফ মাতাব্বর ইন্তেকাল করেছেন
মুদাফা গ্রামের প্রবীণ সমাজ সেবক ও মুদাফা পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব হানিফ মাতাব্বর ১৭ই ডিসেম্বর রোজ সোমবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ওয়ার্ড মেম্বার মরহুম মুহাম্মদ আলী মেম্বরের ছোট ছেলে। হানিফ মাতাব্বর মুদাফা গ্রামের অসংখ্য উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী,চার ছেলে,নাতী নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজয়ের বাণীর পক্ষ হতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের শোক সইবার তৌফিক দান করুন।
-নিজস্ব প্রতিবেদকঃ

No comments