Header Ads

Header ADS

ঐক্যফ্রন্টে যোগ দেয়া সুলতান মনসুরকে উদ্দেশ্য করে কামাল পাশার স্মৃতিচারণ!"

 ঐক্যফ্রন্টে যোগ দেয়া সুলতান মনসুরকে উদ্দেশ্য করে কামাল পাশার স্মৃতিচারণ!"

জনাব সুলতান মনসুর,
আপনি যখন ভিপি হলেন তখন নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে আমানবিক পরিশ্রম করেছিলাম আপনাকে বিজয়ী করতে। 
ডাকসু নির্বাচনে আপনার পোলিং এজেন্ট ছিলাম আমি। রেজাল্ট ঘোষণার পর যখন ছাত্রদল সশস্র হামলা করলো ছাত্র সংগ্রাম পরিষদের উপর- তখনও প্রতিরোধের সামনের কাতারে ছিলাম আমি। ছাত্রদল ক্যাডার এ্যানির গুলিতে নিহত ‘কনক’ যখন মাটিতে লুটিয়ে পরল আমার সামনেই তখন ওদের গুলিবৃষ্টি উপেক্ষা করে কনকের দেহটা কোলে তুলে ছুটে গিয়েছিলাম মেডিকেলে, যদিও সেই দেহে আর প্রাণ ছিলনা। 
এই মামলার বাদীও ছিলাম আমি। রাত বারোটায় রমনা থানায় মামলা দায়ের করে ঢাকা মেডিকেলের ডক্টরস হোস্টেলে এক বিছানায় ঘুমিয়েছি দু’জন। সেই সময় গুলোতে দীর্ঘ আলোচনায় আপনি নানা ভাবে বিশ্লেষণ করে বুঝাতেন আগামী বাংলাদেশের জন্য শেখ হাসিনা আর নৌকা ছাড়া এই জাতির দুর্দশার কোনও নিস্কৃতি নাই। 
প্রিয় সুলতান ভাই, আমি কথা রেখেছি। আমি আজ লড়ছি শেখ হাসিনা আর নৌকার জন্য, আর আপনি আপনার নেত্রীর বিরুদ্ধে লড়ছেন ধানের শিষের জন্য। 

(Kamal pasha chowdhury এর পোষ্ট হতে)

No comments

Powered by Blogger.