Header Ads

Header ADS

গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনে কতজন মনোনয়ন ক্রয় করেছেন?


আসন্ন ১১তম জাতীয় সংসদকে কেন্দ্র করে গাজীপুর-২ আসন হতে মোট ১৯টি মনোনয়ন ক্রয় করা হয়েছে। যার মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ১০ জন ও জাতীয় পার্টির ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ হতে এক প্রকার নিশ্চিত, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট মোঃ আজমত উল্লা খান ও সাবেক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোস্তফা কামাল হুমায়ূন হিমু মনোনয়ন ফরম কিনেছেন। এছাড়া বিএনপি হতে মনোনয়ন ক্রয় করেছেন জিসিসি এর সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন সরকার, মহানগর যুবদল সভাপতি প্রভাষক বশির আহম্মেদ, ভিপি সুরুজ আহাম্মেদ, সাবেক জেলা ছাত্রদল সভাপতি সরাফত হোসেন খান, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জসিম উদ্দিন বাট, আহাম্মেদ সায়মুম ও সাবেক মেয়রপুত্র মন্জুরুল করিম রনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ আসনে জাতীয় পার্টিও মনোনয়ন ক্রয় করেছেন ৩টি। সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুব আলম মামুন ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন মনোনয়নপত্র উত্তোলন করেন। এছাড়াও, জাকের পার্টি হতে ১ জন, বাংলাদেশ ইসলামী আন্দোলন হতে ১ জন, যুক্তফ্রন্ড হতে ১জনসহ মোট সংগ্রহীত তথ্য মোতাবেক মোট ১৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

1 comment:

Powered by Blogger.