Header Ads

Header ADS

মা শান্তি নিবাস এসোসিয়েশন এর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

'শিক্ষার প্রসার,দারিদ্র্যতার মুক্তি ও সমাজের উন্নয়ন-ই আমাদের অঙ্গীকার' 
এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা সামাজিক সংগঠন মা শান্তি নিবাস এসোসিয়েশন এর উদ্যোগে বিগত বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
 গত ২৫ শে রমজান,৩১শে মে রোজ শুক্রবার বাদ আসর প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও এসোসিয়েশনের সম্মানিত সভাপতি এডঃ মোঃ আবুল কালাম আজাদ এর পক্ষ হতে ইফতার প্রদান করা হয়। 
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মা শান্তি নিবাস এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইয়ুম ও সভাপতি এডঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালু মাতাব্বর জামে মসজিদের পেশ ঈমাম মওলানা রুহানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওড়া মুদাফা সরকারী প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহিদা আক্তার, গাজীপুর জজকোর্টের বিশিষ্ট আইনজীবী এডঃ মোজাম্মেল হক, বিশিষ্ট নাট্যকার মনিরুল ইসলাম রাজিব, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ গাজীপুর মহানগর শাখার সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, সহ সভাপতি মোঃ আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইমদাদুল হক এসোসিয়েশন এর সাবেক সাধারন সম্পাদক সোহেল রানা, উপদেষ্টা রিবাউল হাসান ছালাম, সহ সভাপতি আপন মাহামুদ, আইন সম্পাদক জাদিদ এছাড়া আরও উপস্থিত ছিলেন নাসরিন জাহান, শিলা আক্তার, মিথিলা আক্তার, রাকিবুল ইসলাম, ফয়সাল,সাইফুলসহ আরও অনেকে। ঈদ সামগ্রী বিতরণের পর এসোসিয়েশন এর সভাপতি এডঃ আবুল কালাম আজাদ এর পক্ষ হতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.