মা শান্তি নিবাসের উদ্যোগে PEC ও JSC পরীক্ষার্থীদের জন্য মিলাদ,দোয়া ও শুভ কামনা অনুষ্ঠান
অনুষ্ঠানে মা শান্তি নিবাস এসোসিয়েশন প্রতিষ্ঠাতা ও সভাপতি, গাজীপুর বারের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য, গাজীপুর মহানগর শাখা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর সভাপতি, দেওড়া মুদাফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এডঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন এর অন্যতম উপদেষ্টা ও দেওড়া মুদাফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা শাহিদা আকতার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওড়া মুদাফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জনাবা সেতারা বেগম, নগর এসোসিয়েশান এর প্রতিষ্ঠাতা ও টঙ্গী থানা পূর্ব ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম রাকিব, মা শান্তি নিবাস এসোসিয়েশন এর সাবেক সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা। আরও বক্তব্য রাখেন মা শান্তি নিবাস এসোসিয়েশন এর গণ শিক্ষা বিষয়ক সম্পাদিকা মেহেজাবিন আক্তার মিথিলা, মেহেরিণ আফরোজ ও মাহিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মা শান্তি নিবাস এসোসিয়েশন সহ সভাপতি সানোয়ারা বেগম, শারমিন বেগম, মুন্নি বেগম, মাহামুদা বেগম, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, ৫২ নং ওয়ার্ড ছাত্রলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ও গণ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নিরব হোসেন হৃদয়,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শ্রাবণী,সাংস্কৃতিক সম্পাদক আবির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কাহিমা আক্তার শিলা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক তানজিদা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইরিনা আক্তার, সহ সম্পাদক ফয়সাল হোসেন, রিনা, মরিয়মসহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মা শান্তি নিবাস এসোসিয়েশন এর আইন বিষয়ক সম্পাদক এস.ডি জাদিদ। আলোচনা শেষে মিলাদ পরিচালনা করেন লালু মাতাব্বর জামে মসজিদের সিনিঃ পেশ ঈমাম হাজী মাওলানা মোতাহার হোসেন। মিলাদ শেষে পরীক্ষার্থীদের মাঝে ফুল, পরীক্ষা সামগ্রী ও খাবার তুলে দেন অতিথিবৃন্দরা।
-নিজস্ব প্রতিবেদক


No comments