Header Ads

Header ADS

আওয়ামী যুব আইনজীবী পরিষদ, গাজীপুর বার শাখার আয়োজনে নৌ-ভ্রমন অনুষ্ঠিত


গত ২০ই অক্টোবর ২০১৮ ইং রোজ শনিবার গাজীপুর বারের আওয়ামী যুব আইনজীবী পরিষদ এর উদ্যোগে এক নৌ-ভ্রমনের আয়োজন করা হয়। সকাল ১০ ঘটিকায় গাজীপুর মহানগর এর ৩০ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কানাইয়ের ঘাট হতে নৌ-ভ্রমনের যাত্রা করা হয়। নৌ-ভ্রমন আরম্ভ করার পূর্বে  আইনজীবীদের সুস্থতা ও সফলতা কামনা করে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মুনাজাত পরিচালনা করেন গাজীপুর বারের বিজ্ঞ সিনিঃ আইনজীবী আব্দুল খালেক। নৌ-ভ্রমনটি কানাইয়ের ঘাট হতে ওলুখোলা বিলাস বাড়ি পিকনিক স্পটে গিয়ে থামে এবং সকল বিজ্ঞ আইনজীবীদের জন্য সুমিংপুলে সাঁতার ও বিশ্রামের পর দুপুরের খাবারে সবজি,ডিম,মাংস, পোলাও ও কোমল পানীয় পরিবেশন শেষে গাজীপুর বারের আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এডঃ আনোয়ার সাদত সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাজীপুর বারের সম্মানীত জি.পি এডঃ আমজাদ হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বারের সম্মানীত সভাপতি এডঃ আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক এডঃ শাহ্জাহান, বারের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক মন্ডলী সহ বর্তমান কমিটির সকল নেতৃবৃন্দসহ প্রায় ২ শতাধিক বিজ্ঞ আইনজীবীবৃন্দ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিকেল ৫ ঘটিকায় নৌ-ভ্রমনের সমাপ্তি ঘোষণা করা হয়।




-নিজস্ব প্রতিবেদক

No comments

Powered by Blogger.